সিলভার স্ক্রিনে আজ মুক্তি পাচ্ছে হলিউড মুভি ‘ওয়ান্ডার পার্ক’

আজ শুক্রবার থেকে সিলভার স্ক্রিন সিনেপ্লেক্সে বিশ্বব্যাপী একযোগে মুক্তি পাচ্ছে হলিউডের থ্রিডি অ্যানিমেশন ছবি ‘ওয়ান্ডার পার্ক’। ছবিটি পরিচালনা করেছেন ডেভিড ফেইস।
ওয়ান্ডার পার্ক যেখানে রয়েছে মজার মজার সব এক্সাইটিং রাইড। তবে এটির অবস্থান ছোট্ট জুনের কল্পনায়। মায়ের সাহায্যে নিজের বাড়িতেই এই পার্ক নির্মাণের চেষ্টা করে সে। যদিও শেষ অবধি সব পরিশ্রমই যায় বিফলে।


বয়স বাড়ার সাথে সাথে একসময় ছেলেবেলার সেই প্রখর কল্পনাশক্তির ক্ষমতা হারিয়ে ফেলে জুন। তবে হঠাৎ এক জঙ্গলে হারিয়ে গেলে নিজেকে সে খুঁজে পায় ওয়ান্ডার ল্যান্ডে। ছেলেবেলার জগতকে এভাবে বাস্তবে দেখে জুন ফিরে পায় তার সেই হারিয়ে যাওয়া কল্পজগতও। এমন গল্পেই এগিয়েছে চলচ্চিত্র ওয়ান্ডার পার্ক।
এছাড়া থাকছে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের সুপারহিরো চলচ্চিত্র ক্যাপ্টেন মার্ভেল, তৌকীর আহমেদের পরিচালনায় ভাষা আন্দোলন নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘ফাগুন হাওয়ায়’ এবং তাহসান ও শ্রাবন্তী অভিনীত ‘যদি একদিন’।
সিলভার স্ক্রিন সিনেপ্লেক্স নগরীর ষোলশহর এলাকা ফিনলে স্কয়ার শপিং মলের ৭ম তলায় অবস্থিত। টিকেট এবং প্রয়োজনীয় তথ্যের জন্য যোগাযোগ করুন : ০১৭০১-৪৪৯৯৫৫।

Related Article

Write a comment

Your email address will not be published.