আগামীকাল শুক্রবার সিলভার স্ক্রিন সিনেপ্লেক্সে
মুক্তি পাচ্ছে সুপারহিরো চলচ্চিত্র ‘শাজাম’

আগামী ৫ এপ্রিল সারা পৃথিবীর সাথে একযোগে নগরীর সিলভার স্ক্রিন সিনেপ্লেক্সে মুক্তি পেতে যাচ্ছে জনপ্রিয় ডিসি কমিকস এর সুপারহিরো চলচ্চিত্র ‘শাজাম’। ডেভিড এফ স্যান্ডবার্গ পরিচালিত এই ছবিটিতে অভিনেতা জ্যাকারি লেভি ও অন্যান্য চরিত্রগুলো ট্রেইলার ও টিজারের মাধ্যমে অনেকের মন জয় করে নিয়েছে।

<script async src=”https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js”></script>
<ins class=”adsbygoogle” style=”display: block; text-align: center;” data-ad-layout=”in-article” data-ad-format=”fluid” data-ad-client=”ca-pub-3344048488004077″ data-ad-slot=”1349063937″></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>

বিলি ব্যাটসন নামের ১২ বছরের এক কিশোর একটি জাদুকরী মন্ত্র উচ্চারণ করলেই এক সুঠামদেহী প্রাপ্তবয়স্ক সুপারহিরোতে পরিণত হয়, রূপান্তরিত হয় একটি সাধারণ বালক থেকে ‘আর্থ্স মাইটিয়েস্ট মরটালে এবং লাভ করে বেশ কিছু অতিমানবীয় ক্ষমতা। উচ্চারিত এই জাদুকরী মন্ত্রটি হল ‘শাজাম’। এই শব্দটি উচ্চারণ করার সাথে সাথেই বজ্রের আঘাতে সে প্রাপ্তবয়স্ক সুপারহিরোতে রূপান্তরিত হয়। ছয়টি ইংরেজি শব্দের আদ্যাক্ষর থেকে এসেছে এই শব্দটি। প্রতিটি অক্ষর একজন নির্দিষ্ট ঐতিহাসিক ব্যক্তিত্ব বা দেবতাকে ইঙ্গিত করে। এদের বিভিন্ন শক্তি ও গুণাবলী থেকেই শাজামের অতিমানবীয় ক্ষমতাগুলো আসে। ১২ বছরের এতিম ছেলে বিলি ব্যাটসন। ছোটবেলায় সে নানা প্রতিপালক বাবা-মা বা ফস্টার প্যারেন্টসদের কাছে বড় হতে থাকে। কিন্তু বেশিরভাগ পরিবারেই সে বেশিদিন টিকতে পারে না। অনেকগুলো পরিবারে ঘোরাঘুরি করার পর অবশেষে একটি পরিবারে এসে থিতু হয়। একদিন ঘটনাক্রমে সে একটি সাবওয়ে ট্রেনের সামনে হাজির হয়। এই ট্রেন তাকে এক পরাবাস্তব জাদুকরী জগতে নিয়ে যায়। এই জগতের নাম রক অফ এটারনিটি। এখানে তার দেখা হয় উইজার্ড শাজামের সাথে। বিলি ব্যাটসনের অন্তরের কোমলতা ও অত্যাচারীদের প্রতিহত করার প্রবল ইচ্ছা জাদুকরকে মুগ্ধ করে। সে তাকে নিজের শক্তি দান করে এবং বলে যে, ‘শাজাম’ শব্দটি উচ্চারণ করলে সে এক অসাধারণ কিছুতে পরিণত হবে। সামান্য এক বালক যখন ছয় ফুটের বেশি উচ্চতার এক বিশালদেহী মানুষের শরীরে আটকা পড়ে যায়, তখন ব্যাপারটি আসলেই কৌতূহল সৃষ্টি করে। তাছাড়া প্রত্যেক কিশোরেরই বিভিন্ন সুপাহিরো ও সুপার পাওয়ার নিয়ে আলাদা জল্পনা কল্পনা থাকে। এ কারণেই কমিকবুক পড়ুয়া কমবয়সী পাঠকদের কাছে শাজাম অনেক প্রিয় এক চরিত্র। ডিসি এক্সটেন্ডেড ইউনিভার্সের ‘শাজাম’ চলচ্চিত্রে ডক্টর সিভানা প্রধান ভিলেন হিসেবে নিজের আগমন ঘটাতে যাচ্ছে। ডক্টর সিভানা একজন পাগল বিজ্ঞানী। যে বিভিন্ন সময়ে তার খারাপ কাজগুলো সম্পাদন করার সময় শাজামের মুখোমুখি হয়। ছবিতে ডক্টর সিভানা চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা মার্ক স্ট্রং। এছাড়া কিশোর বিলি ব্যাটসন চরিত্রে অভিনয় করেছেন আশার এঞ্জেল এবং দ্য উইজার্ড শাজাম চরিত্রে অভিনয় করেছেন ডিমন হনসু।
সিলভার স্ক্রিন সিনেপ্লেক্স নগরীর ষোলশহর এলাকা ফিনলে স্কয়ার শপিং মলের ৭ম তলায় অবস্থিত। টিকেট এবং প্রয়োজনীয় তথ্যের জন্য যোগাযোগ করুন : ০১৭০১-৪৪৯৯৫৫।

Related Article

Write a comment

Your email address will not be published.