সিলভার স্ক্রিনে আজ মুক্তি পাচ্ছে
হলিউড মুভি উড়ন্ত হাতি ‘ডাম্বো’

১৯৪১ সালে মুক্তি পায় ডিজনির চতুর্থ অ্যানিমেটেড সিনেমা ‘ডাম্বো’। সেই সিনেমাটিকেই এবার নতুন করে বড় পর্দায় ফিরিয়ে আনছেন পরিচালক টিম বার্টন। এতে অভিনয় করেছেন কলিন ফেরেল, ইভা গ্রীন, মাইকেল কিটনের মত তারকারা।
আজ শুক্রবার (২৯ মার্চ) আন্তর্জাতিকভাবে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। একই দিনে সিলভার স্ক্রিন সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে ‘ডাম্বো’।

<script async src=”https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js”></script>
<ins class=”adsbygoogle” style=”display: block; text-align: center;” data-ad-layout=”in-article” data-ad-format=”fluid” data-ad-client=”ca-pub-3344048488004077″ data-ad-slot=”1349063937″></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>

সিনেমাটির গল্পে দেখা যাবে, ছোট্ট একটা হাতির ছানার নাম ডাম্বো। তার কান দুটো বিরাট বড়। আর সেই কান নিয়ে সবাই হাসাহাসি করে। ঘটনাক্রমে মাকে হারিয়ে ডাম্বোকে চলে যেতে হয় সার্কাসে। কিন্তু সেই সার্কাসেই একদিন আবিষ্কার হলো ডাম্বোর অদ্ভুত ক্ষমতা। ডাম্বো উড়তে পারে! তার বিরাট দুটো কান ডানার কাজ করে। ডাম্বোর উড়তে পারার কথা ছড়িয়ে যায় সবখানে। সে বনে যায় সার্কাসের বড় স্টার।
সিনেমাটি নিয়ে এরই মধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে যা বোঝা যায় ট্রেলার প্রকাশের পর থেকেই।
এছাড়া থাকছে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের সুপারহিরো চলচ্চিত্র ক্যাপ্টেন মার্ভেল, তাহসান ও শ্রাবন্তী অভিনীত ‘যদি একদিন’ এবং অ্যানিমেটেড থ্রিডি ছবি ‘হাউ টু ট্রেইন ইউর ড্রাগন : দ্য হিডেন ওয়ার্ল্ড’।
সিলভার স্ক্রিন সিনেপ্লেক্স নগরীর ষোলশহর এলাকা ফিনলে স্কয়ার শপিং মলের ৭ম তলায় অবস্থিত। টিকেট এবং প্রয়োজনীয় তথ্যের জন্য যোগাযোগ করুন : ০১৭০১-৪৪৯৯৫৫।

Related Article

Write a comment

Your email address will not be published.